spot_img

যারা দেশকে ভারতের হাতে তুলে দিতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করীম বলেছেন, আসুন সকলে মিলেমিশে দেশকে বাঁচাই। যারা দেশকে ভারতের হাতে তুলে দিতে চায়, তাদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকি।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী নাকি আওয়ামী লীগের কেউ নন, যদি তাই হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে দল? পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। এর দায় বর্তমান সরকার কোনভাবেই এড়াতে পারবে না।

চরমোনাই পীর বলেন, যারা দেশের স্বাধীনতার জন্য দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে তাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। এদেশ আওয়ামী লীগের একার নয়, এদেশ ১৭ কোটি জনতার। কাজেই দেশকে আওয়ামী লীগের কাছে বন্ধক দেয়া হয়নি। অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রীর ব্যাপারে সরকারের অবস্থান পরিস্কার করতে হবে। দায়ছাড়া বক্তব্য দিয়ে সরকার পার পাবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ