spot_img
spot_img

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ জন।

রোববার (২০ আগস্ট) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এর আগে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় ওই সভা শুরু হয়। সভা শেষে ফল প্রকাশ করল পিএসসি।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ