ফোনে দায়ের করা ৫৭ শতাংশ অভিযোগ নিষ্পত্তি করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমর-নাহী বা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ক বিভাগ।
মঙ্গলবার (২০ আগস্ট) কাবুলে মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
আমর-নাহী মন্ত্রণালয়ের ‘অনুরোধ ও অভিযোগ শ্রবণ’ বিভাগের পক্ষ থেকে বলা হয়, ‘১৯১’ টোল মুক্ত এই ইমার্জেন্সি নাম্বারে গত ১বছরে ৯ হাজার ৮০৮টি অভিযোগ এসেছে তাদের কাছে। যার প্রায় ৫৭ শতাংশই নিষ্পত্তি করেছে আমর-নাহী কর্তৃপক্ষ। নিষ্পত্তি কৃত অভিযোগ সংখ্যায় ৫ হাজার ৪৯৬টি।
একই সময়ে ১হাজার ৩১৩টি পারিবারিক শত্রুতাও নিষ্পত্তি করা হয়। আল্লাহর কৃপায় পরিবারগুলোর শত্রুতা বন্ধুত্বে রূপান্তর করতে সক্ষম হয় আমর-নাহী কর্তৃপক্ষ।
সূত্র: আরটিএ










