spot_img
spot_img

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর গুলিতে নিহত ৮, আহত ১৪

রাশিয়ার পারম স্টেট বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর এলোপাথাড়ি গুলিতে অন্তত আটজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও চৌদ্দজন।

সোমবার (২০ সেপ্টেম্বর) পারম অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

জানা যায়, সোমবার সকালে পারম স্টেট ইউনিভার্সিটিতে এক শিক্ষার্থীর হামলার সময় অন্যান্য শিক্ষার্থীরা পালানোর চেষ্টা করছিলেন। অনেককে এক তলা থেকে লাফ দিতে দেখা যায়। হামলার পর সন্দেহভাজন ওই শিক্ষার্থীকে আটক করা হয়।

সেমন কারিয়াকিন নামের এক শিক্ষার্থী জানান, ক্লাসে অন্তত ৬০ জনের মতো শিক্ষার্থী ছিল। আমরা ক্লাসরুমের দরজা বন্ধ করি এবং চেয়ার দিয়ে ব্যারিকেড তৈরি করেছিলাম।

রাশিয়ার তদন্ত কমিটি জানায়, সন্দেহভাজন হামলাকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

পারম অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় ১৪ জনের মতো আহত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ