সুনামগঞ্জে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আতাউর রহিম সায়েম (২৩) নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আব্দুর রহিম এর আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম এ তথ্য জানান।
আতাউর রহিম সায়েম সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকারা জয়নুল আবেদীনের ছেলে ও সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মামলার বাদী একই এলাকার বাসিন্দা বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম আলী পীর।











