spot_img

মমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় এবং আরেকজন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে ৭৫ জনের মৃত্যু হলো।

বুধবার (২০ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান এসব তথ্য জানান।

তিনি জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচ জন ভর্তি হয়েছেন। করোনা ওয়ার্ডে মোট ভর্তি আছেন ৬৬ জন। তাদের মধ্যে আইসিউতে চার জন। এ ছাড়া সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়েছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে একজনের। শনাক্তের হার ০ দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৬১ জনের। আর ২১ হাজার ৪১৬ জন সুস্থ হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ