বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মুহাম্মাদ (সা.) এতো প্রিয় যাকে ভুলা যায় না: বাংলা একাডেমির মহাপরিচালক

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেছন, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতো প্রিয় যাকে ভুলা যায় না। বিশ্বের সবচেয়ে জীবিত সত্তার নাম হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জৈবিক বেঁচে থাকার চেয়ে গুরুত্বপূর্ণ কর্মের মাধ্যমে বেঁচে থাকা। আমি শুনেছি, বর্তমানে এক নারী নাকি ২০৫ বছর বেঁচে আছেন। জৈবিকভাবে বেঁচে থেকে হয়তো বিশ্বকে দেখা যায়। কিন্তু নিজের সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য কর্মগুণটা বেশি জরুরি। জীবনের প্রতিটি মুহূর্ত থেকে অনন্তকালের যাত্রা করা যায়। প্রতি মুহূর্ত থেকে অনন্তের দিকেই তিনি (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গিয়েছেন।

বুধবার (২০ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ঈদে মিলাদুন্নবী’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে আয়োজিত ‘ইসলামে সাম্য ও সম্প্রীতি’ শীর্ষক এক আলোচনা সভা ও দুআ মাহফিলে তিনি এসব কথা বলেন।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, যে ধর্মটি বেশি বিভক্ত হয়েছে তা হলো ইসলাম। অথচ ইসলাম সাম্যের ধর্ম। রাষ্ট্র গঠনের কথা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন। মদিনা সনদ সেই ধর্মীয় ও রাজনৈতিক সাম্য তৈরি করা হয়েছিল। একটা ন্যায় তাত্ত্বিক রাষ্ট্র গঠন করেছিলেন। তাই যে বৈপরীত্য রয়েছে তা দূর করতে হলে মদিনা সনদ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনী থেকে শিক্ষা নিতে হবে। ইসলামে সেই সৌন্দর্য রয়েছে।

    এসময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সভাপতি শওকত মাহমুদ, ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবি হাসান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ