গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিন মামলায় জামিন পেয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত সপ্তাহে এ বেঞ্চে মাদানীর পক্ষে জামিন চেয়ে আপিল করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা, ব্যারিস্টার আমজাদ হোসেন ও অ্যাডভোকেট ইব্রাহিম খলিম।










