spot_img
spot_img

ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৫৫) নামে এক নারীকে ধান কাটার কাঁচি দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলে উদ্দিন সরদারের (২৭) বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ তাকে আটক করেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাহিড়ীবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সূর্য বানু ওই গ্রামের লোকমান হোসেন সরদারের স্ত্রী। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সূর্য বানু রান্না করছিলেন। এ সময় তার ছেলে উদ্দিন মায়ের কাছে নেশার টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উদ্দিন মায়ের চুলের মুঠি ধরে তাকে রান্না করা অবস্থান থেকে টেনে নিয়ে ধান কাটার কাঁচি দিয়ে জবাই করে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে বেলা ১১টার দিকে আব্দুল হাকিমের বাড়ি থেকে উদ্দিনকে আটক করা হয়।

ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্দিনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধান কাটার কাঁচিটিও উদ্ধার করা হয়েছে। নিহত নারীর মরদেহ পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ