spot_img

আলেমদের মুক্তির জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার দুআ মাহফিল

কারাবন্দী আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দর মুক্তির কামনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দুআ দিবস কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির যুক্তরাজ্য শাখার উদ্যোগে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ দুআ মাহফিল সম্পন্ন হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি ছালেহ আহমদের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
দলটির যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহ নূর মিয়া, সহ সেক্রেটারি মাওলানা শায়খ নাজিম উদ্দীন, লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন, সহ সভাপতি হাফিজ শহীর উদ্দীন, টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুহি উদ্দীন, সহ সভাপতি মুহাম্মদ বুলু মিয়া, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান প্রমূখ।

দুআ মাহফিলে কারাবন্দী সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ অন্যান্য আলেম-উলামা ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের দ্রুত মুক্তি কামনা ও সংগঠনের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি,দারুল উলুম ফোর্ডস্কয়ার মাদরাসার প্রিন্সিপাল বৃটেনের প্রবীণ শীর্ষ আলেম মাওলানা তহুর উদ্দিন রহ, এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দুআ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ