spot_img
spot_img

প্রথমবারের মতো নির্বাচনে হেরে গেলেন মাহাথির মুহাম্মদ

মালয়েশিয়ার বর্ষীয়ান প্রবীণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে হেরে গেছেন। এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম নির্বাচনী পরাজয়। আর এর মাধ্যমে তার সাত দশকের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটতে পারে। তিনি কেবল পরাজিতই হননি, জামানত পর্যন্ত খুইয়েছেন।

মাহাথির (৯৭) প্রায় দুই যুগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু এবার তিনি লঙ্কাভি আইল্যান্ডে তার আসনটি রক্ষা করতে সক্ষম হননি। পাঁচ প্রতিদ্বন্দ্বীর মধ্যে তিনি চতুর্থ হয়েছেন।

এই আসনে আরেক সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান অ্যালায়েন্সের প্রার্থী মুহাম্মদ সুহাইমি আবদুল্লাহ জয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে মাহাথিরের জোট দুর্নীতিগ্রস্ত বারিসান ন্যাশনাল সরকারকে উৎখাতের আহ্বান জানিয়েছিল। কিন্তু তিনি ও তার জোট সাড়া জাগাতে পারেননি।

সূত্র : আলজাজিরা ও রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ