spot_img
spot_img

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প

দীর্ঘ নিষেধাজ্ঞার পর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) থেকে সাবেক এই প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট সচল অবস্থায় দেখা যাচ্ছে।

অন্যদিকে রোববার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্লাটফর্মের নতুন মালিক ইলন মাস্ক একটি জরিপ চালানোর পরে ডোনাল্ড ট্রাম্পের কুখ্যাত টুইটার অ্যাকাউন্টটি শনিবার পুনঃস্থাপন করা হয়েছে।

এএফপি বলছে, প্রতিদিন ২৩৭ মিলিয়ন ব্যবহারকারী টুইটার ব্যবহার করে থাকেন। এর মধ্যে ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী (ট্রাম্পের) বিতর্কিত অ্যাকাউন্ট পুনঃস্থাপন করা হবে কিনা তা নিয়ে ভোট দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, জরিপে ৫১.৮ শতাংশ অ্যাকাউন্ট পুনঃস্থাপন করার পক্ষে এবং ৪৮.২ শতাংশ বিপক্ষে ভোট দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ