উস্তাযুল হুফ্ফাজ শায়খ ক্বারী আব্দুল হক প্রতিষ্ঠিত ও পরিচালিত “শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশ”-এর উদ্যোগে ৩১ দিনব্যাপী কেন্দ্রীয় হুফ্ফাজ প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে ২১ নভেম্বর থেকে। কোর্সটি শেষ হবে ২২ ডিসেম্বর।
ঢাকা, খিলক্ষেত, নিকুঞ্জ ২ টানপাড়া পুরাতন বাজার জামে মসজিদ কমপ্লেক্সে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে আবেদনকারীকে কুরআনে হাফেজ হতে হবে এরকম কোন বাধ্যবাধকতা নেই। হিফজ বিভাগ বা নাযেরা বিভাগে শিক্ষকতায় আগ্রহী হতে হবে। ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পোষাক-পরিচ্ছেদ সুন্নাত মোতাবেক হতে হবে। মোয়াল্লিমের নূন্যতম বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন সনদপত্র / চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের ফটোকপি আবশ্যক। ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এনড্রোয়েড ফোন অর্থাৎ যে সকল ফোন দ্বারা ইন্টারনেট চলে এমন মোবাইল নিয়ে আসা যাবে না। প্রয়োজনীয় বিছানা (সামনে শীত) মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে।
ভর্তি ফি ও ৩১ দিন থাকা-খাওয়া বাবদ ৬৭০০/- (ছয় হাজার সাতশত টাকা মাত্র) জমা দিতে হবে।
সার্বিক যোগাযোগ : ০১৩০৩-১৮৩০৫০, ০১৮১০- ০৭৩৮৩২ , ০৯৬৩৮-২১৬২৯৫,
ইমেইল : abdulhaquefoundation@gmail.com
ওয়েবসাইট : https://abdulhaquefoundation.org/
ফেজবুক: https://www.facebook.com/abdulhaquefoundation.org
যারা প্রশিক্ষণ দিবেন : শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উস্তাযুল হুফ্ফাজ হাফেজ ক্বারী শায়খ আব্দুল হক।
কেন্দ্রীয় প্রশিক্ষক : হাফেজ মাওলানা ক্বারী সাঈদুর রহমান (যশোরী হুজুর), মাওলানা ক্বারী আনিসুর রহমান, হাফেজ মাওলানা ক্বারী আবু তাহের গুলজারী, হাফেজ মাওলানা ক্বারী আব্দুল কাদের, হাফেজ ক্বারী এমদাদ উল্লাহ রফিকী, হাফেজ মাওলানা ক্বারী নূরুল আমিন, হাফেজ ক্বারী মুয়াজ্জম হুসাইন ও হাফেজ মাওলানা ক্বারী মাসউদ কায়সার।











