ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সিএনজির পাঁচ যাত্রী নিহত হয়েছে।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার পাঁচ যাত্রী নিহত হয়।
ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার রিয়াজ উদ্দিন জানান, বালিপাড়াগামী ট্রাকের সাথে ত্রিশালগামী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধারে আমরা কাজ করছি।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পাঁচজনের মধ্যে দুজন মহিলা ও তিনজন পুরুষ। তাদের নাম ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের লাশ উদ্ধারে পুলিশ কাজ করছে।











