spot_img
spot_img

বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফকে মিষ্টি উপহার দেয় বিজিবি।

ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার সুশিল কুমারের হাতে বিজিবির হিলি আইসিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব রহমান ৬ প্যাকেট মিষ্টি উপহার দেন। এ সময় সেখানে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহবুব রহমান বলেন, আজ বিজিবি দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ