spot_img

১২ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করেছে আ.লীগ: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট দেশ হবে। সে পর্যন্ত বাংলাদেশ থাকবে কিনা আমার সন্দেহ হয়। কারণ ১৪ বছরে দেশের যে অবস্থা করেছে। গণতন্ত্র হরণ করেছে, মানুষের বাক-স্বাধীনতা নাই। পুলিশকে বিতর্কিত করা হয়েছে। সরকারি আমলাদেরকে বিতর্কিত করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশ ডিজিটাল করার নামে ১০ থেকে ১২ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করেছে তারা (আওয়ামী লীগ)। সরকারি বা বেসরকারি এমন কোন ব্যাংক নাই যেগুলো খোকলা করে দেওয়া হয়নি। ধ্বংস করে দেওয়া হয়নি।

শামসুজ্জামান দুদু আরও বলেন, আওয়ামী লীগ মনে করে তারা চিরজীবন ক্ষমতায় থাকবে। এটা পাকিস্তানিরাও মনে করেছিল, কিন্তু তারা পরাজিত হয়েছে। এখন যারা মনে করছেন আজীবনের জন্য ক্ষমতায় থাকবেন তাদেরকে ব‌লি গণতন্ত্র কখনো পরাজিত হয় না। গণতন্ত্রের কাছে কর্তৃত্ববাদি শাসক সব সময় পরাজিত হয়।

তিনি বলেন, বিএনপির ২৭ দফা সরকার ও তাদের সহযোগীরা ভালোভাবে দেখছে না। দেশকে বাঁচানোর জন্য বিএনপি রূপরেখা দিয়েছে, কিন্তু এই সরকার ও সরকারের সহযোগীরা এই রূপ রেখায় ভয় পেয়েছে। কেননা, এই রূপরেখা প্রতি‌ষ্ঠিত হ‌লে দে‌শে গণতন্ত্র আস‌বে, দে‌শের মানু‌ষের স্বা‌ধীনতা আস‌বে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ