ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তেহরান রিয়াদের সাথে সাথে সম্পর্ক পুনরায় শুরু করতে প্রস্তুত যদি তারা (সৌদি আরব) রাজি থাকে।
গত সোমবার (১৯ ডিসেম্বর) তিনি তেহরান সংলাপ ফোরামকে এ বিষয়ে জানান।
তিনি বলেন, “তেহরান রিয়াদের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা জন্য পুনরায় দূতাবাস চালু করতে প্রস্তুত।”
এছাড়াও তিনি তার প্রতিবেশী দেশ ও পারস্য উপসাগরের দক্ষিণ তীরে থাকা দেশগুলির সাথে একটি যৌথ বৈঠকের আহ্বান জানান।
উল্লেখ্য, শিয়া ধর্মগুরু শেখ নিমর আল নিমরকে সৌদি সরকার দ্বারা মৃত্যুদন্ড কার্যকর করার পর ২০১৬ সালের জানুয়ারিতে ইরানের বিক্ষুব্ধ জনতা সৌদি কূটনৈতিক মিশনে হামলার চালায়। এর পরপরই ইরান ও সৌদি আরব উভয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে এ দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দীর্ঘদিনের শীতল যুদ্ধের সঙ্গে তুলনা করা যেতে পারে। ইরান ও সৌদি আরব একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ না করলেও বলা যায় তারা ছায়া-যুদ্ধে লিপ্ত রয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর











