spot_img

নিউইয়র্কে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভবনের ছাদ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ভবনের ওপরের দিক থেকে আগুনের শিখা বের হতে দেখা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের এয়ার কন্ডিশনিং ইউনিটে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।

দমকল কর্মীরা দ্রুত অভিযান চালিয়ে সকাল ১১টার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঠিক ওই সময়েই শহরে বিখ্যাত সেন্ট প্যাট্রিকস ডে প্যারেড শুরু হওয়ার কথা ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সময় ভবনটি ব্যবহৃত হচ্ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক প্রতিবেদনে ভবনটি নির্মাণাধীন ছিল বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় যানজট, সড়ক বন্ধ এবং গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটে। শহরের জরুরি সতর্কতা ব্যবস্থার পক্ষ থেকে আগাম সতর্কতাও জারি করা হয়।

দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ