spot_img
spot_imgspot_img

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা; সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ইনান

সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে গণভবন থেকে বের হয়ে সভাপতির পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাজহারুল করিম। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তানভীর হাসান সৈকত।

অপরদিকে ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণে রাজীবুল ইসলাম সভাপতি ও সজল কুণ্ডু সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ