spot_img
spot_img

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে: ড. আ ফ ম খালিদ

মাহবুবুল মান্নান | ইনসাফ

চট্টগ্রামের জামিয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহাদ্দিস বিশিষ্ট শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, বর্তমানে সমাজ ও দেশের জন্য মাদকাসক্তি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদকের নীল নেশা আজ তার কালো থাবা বিস্তার করে চলেছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ এক তীব্র নেশা। হাজার হাজার তরুণ এ নেশায় আসক্ত। এ মরণনেশা থেকে যুবসমাজকে রক্ষা করা না গেলে এ হতভাগ্য জাতির পুনরুত্থানের স্বপ্ন অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের দেশের তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ আজ এক সর্বনাশা মরণনেশার শিকার। ফলে ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে হতাশা।

মঙ্গলবার (২০ডিসেম্বর) কক্সবাজার জেলার চকরিয়া খুটাখালী মা’হাদ নুর আল-আবরার হাফেজিয়া মাদরাসার বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ বলেন, মাদকের বিষাক্ত ছোবলে আজ দেশে আতঙ্ক বিরাজ করছে। মাদক নির্মূলে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে।

মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হক, মাওলানা আ ক ম সাদেক হোসাইন, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা আ ফ ম ওয়াহিদুর রহমান মক্কী, মাওলানা আবুল ফজল, মাওলানা মনসুর আলম জমিরী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ