spot_img

চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত এক হাজার ১৭ জনের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১৭ জনের দেহে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ নয় হাজার ৩৯৩ জনে। এছাড়াও একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৪৩ জনে।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৮০ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৩ দশমিক ০১ শতাংশ। শনাক্তদের মধ্যে ৮০৭ জন নগরের এবং ২১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করা নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১২৯ জন, অ্যান্টিজেন টেস্টে ৯৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৬ জন, শেভরন হাসপাতাল ১১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯৭ জন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে ৮১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ