spot_img

আলেমদের মুক্তির দাবিতে লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা এহসানুল হকসহ আটকৃত আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা শাহ নূর মিয়া, মাওলানা মুহাম্মদ শাহ জাহান, মাষ্টার মুহাম্মদ আমির উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউ কে শাখার সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন, নূর বক্স, সৈয়দ রফিকুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন,সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন,সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নুমান হামিদী, প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী লিয়াকত সরকার, মাওলানা মাহমুদুর রহমান, সৈয়দ জহিরুল হক, মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, বদরুল ইসলাম প্রমূখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ঢাকা, নরসিংদী, চট্টগ্রাম, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা দানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হুমকি ধমকি ও বাধা দিয়ে আমাদের আন্দোলন ঠেকানো যাবে না। আমরা শান্তি পূর্ণ আন্দোলনে বিশ্বাসী। মাওলানা মামুনুল হকসহ গ্রেফতারকৃত আলেম ওলামাদের মুক্তি না হওয়া পর্যন্ত শান্তি কর্মসূচি ও আন্দোলন আমরা চালিয়ে যাব। অবিলম্বে ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী আলেম-উলামা এবং ইসলামী নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ