বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানে বিধ্বস্ত বিমানটি ভারতের নয়, মরক্কোর

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে বুধবার বিধ্বস্ত হওয়া মস্কোগামী বিমানটি ভারতের নয়। স্থানীয় আফগান গণমাধ্যমের প্রতিবেদনের পরে ভারত সরকার এ তথ্য নিশ্চিত করেছে। যাত্রীবাহী বিমানটি দিল্লি থেকে মস্কোতে যাচ্ছিল বলে ধারণা।

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এক্সে জানিয়েছে, ‘আফগানিস্তানে এইমাত্র যে দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনাটি ঘটেছে তা ভারতীয় নির্ধারিত বিমান বা নন-শিডিউল (এনএসওপি)/চার্টার বিমান নয়। এটি একটি মরক্কোর নিবন্ধিত ছোট বিমান। আরও বিস্তারিত বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে।’

সূত্র : এনডিটিভি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ