spot_img
spot_img

নির্বাচন বর্জনের ঘোষণা জাতীয় পার্টির

জাতীয় পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের উপর হামলাকারীদের বিচার না হলে নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম।

রবিবার (২১ ফ্রেব্রুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ জানান, গত শনিবার গভীর রাতে গোলাহাট এলাকায় নির্বাচনী পথসভা শেষে ফেরার পথে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি হিটলার চৌধুরী ভূলু ও তার সন্ত্রাসী বাহিনী অতর্কিতে হামলা চালায়। তাদের হামলায় জাতীয় পার্টির ১৭জন নেতাকর্মী গুরুতর আহত হয়। তাদের হামলায় ৩জন নেতা কর্মী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সংবাদ সম্মেলনে সৈয়দপুর পৌর জাপার আহ্বায়ক জয়নাল আবেদীন, জাপা কেন্দ্রীয় যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, কেন্দ্রীয় নেতা রাকিব খানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ