spot_img
spot_img

খুলনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে আনসার ও ভিডিপির

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনসার ও ভিডিপি খুলনা জেলা কার্যালয়ের মসজিদে আজ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপির খুলনা রেঞ্জ কমান্ডার মোল্লা আমজাদ হোসেন ( পিএএসএস)। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা কমান্ডেন্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী। আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত প্রার্থনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আল মামুন, সহকারি পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম।

এর আগে রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে রেঞ্জ কমান্ডার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ