spot_img
spot_img

ইতিহাসে রাশিয়া কখনো কোনো দেশে আগ্রাসন চালায়নি: ক্রেমলিন

বিশ্বের ইতিহাসে রাশিয়া কখনো কোনো দেশে আগ্রাসন চালায়নি এবং এখনো কোনো দেশে আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে মস্কোর নেই। একথা বলেছেন, রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

দিমিত্রি পেসকভ বলেছেন, এমনকি ইউরোপের মধ্যে রাশিয়া একমাত্র দেশ যে কিনা কথা বলার সময় প্রথম ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার করেছে।

আমেরিকাসহ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কর্মকর্তা গত বেশ কিছুদিন ধরে অভিযোগ করে আসছেন যে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়। এমনকি গত সপ্তাহে তারা বলেছিল, ১৬ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, আমরা পাশ্চাত্যকে এই প্রশ্নটি করতে চাই যে, রাশিয়ার কী ঠেকা পড়েছে অন্যের ওপর হামলা করার জন্য? আমরা আপনাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। যদি হামলার কথাই বলতে হয় তাহলে নিকট অতীতের দিকে তাকালে ইউরোপীয়দের ইতিহাস খুব ভালো নয়। কিন্তু জেনে রাখবেন, রাশিয়া তার ইতিহাসে কখনো কারো ওপর হামলা করেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ