spot_img
spot_img

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের গণঅবস্থান কর্মসূচি ঘোষণা

জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তিলাভ করলেও চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেনি।

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। এবং এতে দেশবাসীকে অংশগ্রহনের আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ