শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হেফাজত আমীরকে উপদেষ্টা করার প্রস্তাব দিয়েছিল জামায়াত!

জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে একজন আলেম রাখার বিষয়ে আলোচনায় হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রস্তাব করেছিল বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আল্লামা বাবুনগরীর বয়স ও শারীরিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সেটি হয়নি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ শোতে অংশ নিয়ে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এসব কথা জানান।

জামায়াত আমীর বলেন, ‘আপনি শুনে আশ্চর্য হবেন যখন উপদেষ্টা পরিষদ গঠন হয়, ছাত্ররা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কোনও তালিকা দেবেন? আমরা বলেছি, তোমাদের ওপরে আমাদের আস্থা আছে। তোমরা যা ভালো মনে করো, তাই করো। আমরা তালিকা দিইনি।’

তিনি বলেন, ‘কিন্তু একটা ব্যতিক্রম আছে। একটা সময় গিয়ে তারা বলল যে, যেহেতু আপনারা এ দেশের সবচাইতে বড় ধর্মীয় রাজনৈতিক ইসলামী সংগঠন, আমরা একজন আলেম নিতে চাই। সে ব্যাপারে আপনারা একজন মানুষের নাম দেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের এপেক্স বডিতে আলোচনা করে বাবুনগরী সাহেব, যিনি আগেও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আমরা তার নামটা দিয়েছি। হেফাজতে ইসলাম একটা ব্রোডার আমব্রেলা এবং তিনি এ দেশের একজন প্রবীণতম। তার ৯০-এর এর বেশি বয়স। উনার প্রতি সেই সম্মান রেখে আমরা নাম বলেছিলাম।’

জামায়াত আমীর বলেন, ‘তারা সাথে সাথে চেক করে বলছে যে, উনার যে বয়স এবং ফিজিক্যাল কন্ডিশন, তিনি এই প্রেশার নিতে পারবেন না।’

তিনি বলেন, ‘আপনারা অল্টারনেটিভ কাউকে দেন। আমরা বলেছি যে, প্রথম নামের সুপারিশ যখন তোমরা নেওনি, এখন তোমরাই যথেষ্ট। তোমরা তোমাদের মতো করে করো।’

তিনি বলেন, ‘তারা একটু চিন্তা করেছে, আমাদের সাথে পরামর্শ করেছে। আমরা বলছি, ওকে ওয়েল তোমরা আগাইতে পারো, অসুবিধা নেই। আমরা যদি এ সমস্ত বিতর্কে জড়িয়ে যাই, আর সেই সমস্ত আলেম-ওলামাদের কথার জবাব দিতে যাই, এটা আমাদের নিজেদেরই খারাপ লাগে। এই পলিসি আমাদের নাই’, যোগ করেন ডা. শফিকুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, ‘আমাদের একজন এপেক্স বডি মেম্বার যিনি বরিশালে আমাদের প্রার্থী ছিলেন। আমরা তাকে প্রত্যাহার করে নিলাম, তাদেরকে রেসপেক্ট করেছে যে, তারা দুইটা সিটে পীর সাহেবের ইমিডিয়েট ছোট ভাই যে মুফতি ফয়জুল করিম দাঁড়িয়েছেন। অন্তত একটা সিটে আমরা আমাদের ক্যান্ডিডেট প্রত্যাহার করে তাদেরকে সম্মানটা দেখিয়েছি। এরপরে উনারা কি বলেছেন, সেটা নিয়ে আমরা বিতর্কে যাইনি।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ