শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এত ত্যাগ-রক্তের পরও নির্বাচনে আগের পুনরাবৃত্তি হয়েছে, জাতি হতাশ : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে সীমাহীন জালিয়াতির ফলে সৃষ্ট স্বৈরতন্ত্র উৎখাতের জন্য চব্বিশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। অনেক ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। স্বৈরাচারের সাথে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ চাওয়া হয়েছিল। কিন্তু আক্ষেপের বিষয় হলো, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচন ঘিরে ইলেকশন মেকানিজমের অসংখ্য অভিযোগ উঠেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদের বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে অনেক বুথে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি দেখানো, ভোট গণনায় ছলচাতুরিসহ নানা ধরনের অনিয়ম হয়েছে। নির্বাচনের অনিয়ম রোধে এত রক্ত ও জীবনের পরেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আগের পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে। নির্বাচন কমিশনের কাছে তিনি আহবান জানান, নির্বাচনের অনিয়ম সংক্রান্ত সকল অভিযোগ নির্মোহভাবে তদন্ত করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীবৃন্দ, দলের জেলা সভাপতি ও সেক্রেটারিবৃন্দ অংশগ্রহণ করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ