spot_img
spot_img

আফগানিস্তান থেকে দায়েশকে নির্মূল করা হয়েছে: জাবিহুল্লাহ মুজাহিদ

আমেরিকা ও তার সৈন্য বাহিনীর উপর হামলা পরিচালনার প্রচেষ্টাকারী গোষ্ঠীগুলোকে আশ্রয় প্রদান করছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।

মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ কমিটির বৈঠকে এমনটিই দাবি করেছেন দেশটির সাবেক সেন্টকম কমান্ডার।

তবে এ বিষয়টি প্রত্যাখ্যান করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান থেকে দায়েশ নামক সন্ত্রাসী গোষ্ঠীর মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে তারা।

সেন্টকম কমান্ডারের বক্তব্যকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি আরো বলেন, আফগানিস্তানে এই মুহূর্তে এমন কোন গোষ্ঠী নেই যাদেরকে হুমকি হিসেবে বিবেচনা করা যেতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য কোন দেশের বিরুদ্ধে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেওয়া হবে না বলেও নিশ্চিত করেন।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ