spot_img
spot_img

গাজ্জায় আবারো যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করল যুক্তরাজ্য

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গণহত্যার পাশাপাশি মানবিক সহায়তা পৌঁছানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইলি সেনাবাহিনী। যার ফলে ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। এমন বিপর্যয়কর মুহূর্তেও সেখানে একটি যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

গতকাল হাউস অফ কমন্সে এই বিষয়টা প্রত্যাখ্যান করেন তিনি।

গাজ্জায় ফিলিস্তিনিদের অনাহারে রাখাকে একটি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে কিনা ইসরাইল তা জানতে চাওয়া হলে কোন জবাব দিতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী।

প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন, গাজ্জায় আরো বেশি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া উচিত ইসরাইলের।

সুনাকের দাবি, গাজ্জায় ক্রমবর্ধমান সংকট মোকাবেলায় যথাসাধ্য চেষ্টা করছে তার সরকার।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ