spot_img
spot_img

তিন মামলায় মাওলানা আফেন্দী ও মুফতী সাখাওয়াত হোসাইনের ২১ দিন করে রিমান্ড

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজীর নতুন করে তিনটি মামলায় ৭ দিন করে প্রত্যেকের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মাওলানা শখাওয়াত হোসাইনকে আদালতে হাজির করে পুলিশ। এসময় মতিঝিলের দুই মামলা ও পল্টন থানার এক মামলায় গ্রেফতার দেখিয়ে এই দুই আলেমের তিন মামলায় দশ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে তাদের প্রত্যেক মামলায় সাত দিন করে ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ