spot_img

‘ঐতিহাসিক বদরের যুদ্ধ দ্বীন কায়েমের সংগ্রামে আমাদের প্রেরণা যোগায়’

ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী বলেছেন, ঐতিহাসিক বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আল্লাহ তা’আলার বিশেষ সাহায্যে দ্বিতীয় হিজরির ১৭ই রমজান মদিনা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে বদর প্রান্তরে সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এ যুদ্ধ সংঘঠিত হয়। এই ঐতিহাসিক যুদ্ধ বিজয়ই মদীনায় নবগঠিত ইসলামী রাষ্ট্রের ভিতকে সু-প্রতিষ্ঠিত করে। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার এক অমূল্য স্মারক। কুরআনের আলোকে ইসলামী সমাজ বিনির্মাণের প্রেরণার বাতিঘর। সেই চেতনাকে ধারণ করেই একটি সোনালী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র মজলিস।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শহরস্থ রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে জেলা সভাপতি সাইফুদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ নূরে আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি জেনারেল ও খেলাফত মজলিস জেলা নির্বাহী সভাপতি তোফায়েল আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি নূর মোহাম্মদ, সাবেক জেলা সভাপতি ফারুক মুহাম্মদ নুয়াঈম, মাও. কবির আহমদ, মনিরুল ইসলাম শিপন, সুলতান আহমদ, সাব্বির আহমদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ