spot_img

এ বছর ১০ লাখ কর্মী বিদেশ যাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

চলতি বছর ১০ লাখ কর্মীর বৈদেশিক কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে আশাপ্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, বর্তমানে প্রতিমাসে গড়ে এক লাখ কর্মী বিদেশ গমন করছেন। এর মধ্যে ৭০ থেকে ৮০ হাজার কর্মী সৌদি আরব যাচ্ছেন।

বুধবার (২০ এপ্রিল) নিরাপদ অভিবাসন বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।

মন্ত্রী বলেন, গত দুই মাসে এক লাখ ৭০ হাজার ভিসা ইস্যু করেছে ঢাকার সৌদি দূতাবাস। প্রতিদিন গড়ে চার হাজার ভিসা ইস্যু করেছে দেশটি। কর্মীদের প্রশিক্ষণের যে গতিতে আমরা ছিলাম, করোনার ফলে তাতে বাধা সৃষ্টি হয়েছে।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিদেশে কর্মী পাঠাতে এখন আমরা দক্ষতার ওপর জোর দিচ্ছি।

এ সময় আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থার (আইওএম) বাংলাদেশ ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাত গাজ্জালী বলেন, বিশেষ করে রেমিট্যান্স প্রবাহটা যেমন আমরা দেখছি, একইভাবে বাংলাদেশের অভিবাসন ক্ষেত্রটাও দেখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ