spot_img
spot_img

ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে, বাস-ট্রেন-লঞ্চ কোথাও ভোগান্তি নেই: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা যানজটমুক্ত, দুর্ভোগহীন ও নিরাপদ হয়েছে।

তিনি বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং নিরাপদ হয়েছে। বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটর বাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার।

শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদের পর ফেরার সময়ও যেন এই যাত্রা শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। চালু থাকবে মনিটরিং সেলও।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ