spot_img
spot_img

বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি

বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটির। কাল ঈদ হবে কিনা বৈঠকের পর জানা যাবে। শুক্রবার (২১ এপ্রিল) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

আজ শুক্রবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার (২২ এপ্রিল) ঈদ হবে। শাওয়াল মাসের গণনা শুরু হবে। আর শুক্রবার চাঁদ দেখা না গেলে রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে।

এর আগে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ