spot_img
spot_img

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত ইমামতি করবেন যারা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টায় ও সকাল ১০টা ৩৫ মিনিটে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ঈদ জামাত হবে।

বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মিজানুর রহমান প্রথম জামাতে এবং হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী দ্বিতীয় জামাতে ইমামতি করবেন।

তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, চতুর্থ জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এবং পঞ্চম জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেদ মাওলানা মুহীউদ্দিন কাসেম ইমামতি করবেন।

তাদের কেউ অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ