spot_img
spot_img

রাফাহতে ইসরাইলের বিমান হামলায় ১০ জন শহীদ; বেশিরভাগই শিশু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডের রাফাহতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে কমপক্ষে ১০ জন শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে ছয়জনই শিশু। গত শুক্রবার রাফাহ শহরের একটি বাড়িতে বিমান হামলায় তারা শহীদ হন।

শনিবার (২০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি বাড়িতে ইসরাইলী বিমান হামলায় ছয় শিশুসহ কমপক্ষে ১০ জন শহীদ হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুসারে, আগের রাতে রাফাহ শহরের পশ্চিম তাল-আস-সুলতান পাড়ায় মারাত্মক হামলায় শহীদদের জানাজা শনিবার অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ