spot_img

হার্ট ও কিডনি আক্রান্ত হয়েছে খালেদা জিয়ার: ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এখন শ্বাস কষ্ট নেই তবে করোনা পরবর্তী জটিলতায় হার্ট এবং কিডনি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

সাংবাদিক রোজিনা ইসলাম, রুহল আমিন গাজীসহ কারাবন্দী সকল সাংবাদিক এবং রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

মির্জা ফখরুল বলেন, নেত্রীর শারীরিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক, এর জন্য যে উন্নত চিকিৎসা প্রয়োজন তা দেশে নেই। কিন্তু সরকার খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতিটাও দিলো না বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, করোনা এবং আওয়ামী লীগ সরকার-এই দুই দানব এখন দেশকে আঁকড়ে রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন অবধারিত ছিল কিন্তু এই সরকার সেটি না দিয়ে বিচার বিভাগের ধ্বংসকে নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ