শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

তিন উপদেষ্টার পদত্যাগ চায় এনসিপি

আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে বিএনপিপন্থি আখ্যা দিয়ে পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ থেকে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুউদ্দীন পাটওয়ারী এই দাবি জানান। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি মহানগর উত্তর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সমালোচনা করে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, উপদেষ্টারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি গুঁড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আইন মন্ত্রণালয় গুঁড়িয়ে দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল কাজ করছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img