spot_img
spot_imgspot_img

মাদক পাচারকারীদের জন্য সিরিয়া নিরাপদ আশ্রয়স্থল হবে না: আনাস খাত্তাব

সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব বলেছেন, সিরিয়া মাদক পাচারের ট্রানজিট রুট হবে না এবং পাচারকারীদের নিরাপদ আশ্রয়স্থলও হবে না।

বুধবার (২১ মে) তিনি এ কথা বলেন। এর আগে দেশটির কর্তৃপক্ষ জানায়, বড় ধরনের মাদক চোরাচালানবিরোধী অভিযানে ২ কোটি ৫০ লাখ ক্যাপটাগন বড়ি জব্দ করা হয়েছে।

আনাস খাত্তাব এই অভিযানকে আন্তর্জাতিক মাদকবিরোধী প্রচেষ্টায় সিরিয়ার ক্রমবর্ধমান ভূমিকার প্রমাণ হিসেবে বর্ণনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এসব অর্জনের সর্বশেষটি হলো, বড় ধরনের একটি চোরাচালান প্রচেষ্টা নস্যাৎ করা এবং ২ কোটি ৫০ লাখ মাদক বড়ি জব্দ করা। সিরিয়া এসব বিষের জন্য ট্রানজিট রুটও হবে না, নিরাপদ আশ্রয়স্থলও হবে না।”

সিরিয়ার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একটি পাচারকারী চক্রের প্রধানসহ ৭ জনকে গ্রেফতারের কথা জানানোর পর তার এই মন্তব্য আসে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক পাচারকারী নেটওয়ার্কগুলো ভেঙে দেওয়া এবং মাদকের বিস্তার সীমিত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

সূত্র: সানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ