spot_img
spot_img

বিশ্ব বাবা দিবস উপলক্ষে যুবাদের মিলনমেলায় এরদোগান

বিশ্ব বাবা দিবস উপলক্ষে আয়োজিত যুবাদের ভার্চুয়াল মিলনমেলায় অংশগ্রহণ করেছেন তুরস্কের জনপ্রিয় প্রেসিডেন্ট ও প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব রজব তাইয়েব এরদোগান।

রবিবার (২০ জুন) বিশ্ব বাবা দিবস উপলক্ষে দেশটির ক্ষমতাসীন দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) যুব শাখা ওই যুব মিলনমেলার আয়োজন করে।

৮১ জেলার মোট ৭০০ জন তুর্কী যুবকের অনলাইন উপস্থিতিতে ‘নওজোয়ানদের চমৎকার মিলনমেলা’ শিরোনামে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন তিনি।

ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এরদোগান যুবকদের উদ্দেশ্য করে বলেন, করোনা মহামারীর শুরু থেকেই স্বাস্থ্যসেবাসহ প্রতিটি খাতে তুরস্ক অন্যান্য দেশ থেকে একধাপ এগিয়ে।

বক্তৃতাকালে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেছিলেন, যেখানে ভ্যাকসিনের নাগাল পাওয়াই দুষ্কর সেখানে দেশজুড়ে পুরোদমে ভ্যাকসিন কার্যক্রম চলছে। সঠিক সময়ে আমাদের যোগাযোগ ও সমন্বয়ের ফলে অত্যন্ত দ্রুতগতিতে ভ্যাকসিন কর্মসূচির বাস্তবায়ন ঘটছে। ইনশাআল্লাহ, অতিশীঘ্র আমরা এই বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হবো।

দেশজ করোনা ভ্যাকসিন উৎপাদনের তৎপরতা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সেপ্টেম্বর-অক্টোবরে দেশীয় ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

দেশের ৩০ বছর বয়সী নাগরিকদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে উল্লেখ করে এরদোগান বলেন, এখন পর্যন্ত মোট ৪০ মিলিয়ন নাগরিককে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

পরিশেষে, ৪০ মিলিয়ন নাগরিককে ভ্যাকসিন দেওয়া শেষ করে দেশের ৩০ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু করাকে তিনি নিজেদের নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে আখ্যায়িত করেন।

সূত্র: টিআরটি উর্দু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ