spot_img
spot_img

লন্ডনের সড়ক থেকে আমিরাতের মানবাধিকারকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার

আরব আমিরাতের মানবাধিকারকর্মী অধ্যাপক আলা আল-সিদ্দিক লন্ডনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

বাবা ও অন্যান্য বন্দির মুক্তির দাবিতে তিনি দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিলেন।

গ্রেফতারের আশঙ্কায় আমিরাত থেকে পালিয়ে লন্ডনে চলে গিয়েছিলেন আলা।

শনিবার লন্ডনের সড়ক থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

আরব দেশগুলোর প্রথিতযশা মানবাধিকার গ্রুপ আল কুস্তের নির্বাহী পরিচালক পদে ছিলেন আলা।

এই অধ্যাপক আমিরাত রাজতন্ত্রের কড়া সমালোচক হিসেবেও পরিচিত।

আল আল-সিদ্দিকের বাবা মোহাম্মদ সিদ্দিকও একজন অধিকারকর্মী। ২০১৩ সাল থেকে তিনি আমিরাতে কারাবন্দি।

আলা ও তার স্বামী ২০১২ সালে কাতারে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। সেই সময় তারা সেখানে আত্মীয়ের বাসায় থাকতেন।

তার কাতারে অবস্থানের কারণে দেশটির সঙ্গে আমিরাতের দূরত্ব সৃষ্টি হয়। ২০১৮ সালে কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদাল রাহমান বিন জসীম আল থানি বলেন, আলা আল-সিদ্দিক সে দেশে অবস্থান করায় আমিরাতের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। পরে আবুধাবি আলাকে তাদের হাতে তুলে দিতে কাতারকে চাপ দেয়। এমতাবস্থায় লন্ডন চলে যান আলা।

উৎস, ডেইলি সাবাহ ও আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ