spot_img
spot_img

মুফতী আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে জমিয়তের শোক

পটিয়া মাদ্রাসার মহাপরিচালক ও ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের মহাসচিব আল্লামা মুফতী আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমে দলের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রেরিত এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন,সিনিয়র সহ সভাপতিআল্লামা উবায়দুল্লাহ ফারুক,সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী,মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলামআফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এ শোক প্রকাশ করেন।

জমিয়ত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লামা আব্দুল হালিম বুখারী ছিলেন এদেশের একজন প্রথিতযশা বর্ষীয়ান আলেমেদ্বীন। ইসলাম -মুসলমান, দেশ-সমাজ ও জাতির জন্য রয়েছে তাঁর অসামান্য অবদান। তার ইন্তেকালে জাতি এক দরদী রাহাবারকে হারালো।তার শুণ্যতা পূরণ করার নয়।

জমিয়ত নেতারা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ যেন মরহুমকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ