spot_img
spot_img

মুফতী আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে ড. আ ফ ম খালিদ হোসাইনের শোক

মাহবুবুল মান্নান

দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতী আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম ওমরগনি এম ই এস কলেজের সাবেক অধ্যাপক ও জামেয়া আরাবিয়া ইসলামিয়া জিরির সিনিয়র মুহাদ্দিস বিশিষ্ট শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসাইন।

আজ মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।

শোকবার্তায় ড. খালিদ হোসাইন বলেন, বোখারী সাহেব হুজুর আমার শিক্ষক। হযরতের ইন্তেকালে আমি শোকাভিভূত। জীবনের ৫০ বছর তিনি হাদীসের খিদমত করেন। তিনি তাহাভি, তিরমিজি ও বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন।

তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আরো বলেন, জাতি একজন মুরব্বি, হাদীস বিশেষজ্ঞ হারালো। আমি তার রূহের মাগফিরাত কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ