spot_img
spot_img

দ্বিতীয় বার করোনায় আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ দ্বিতীয় বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য আজ মঙ্গলবার সকালে সরকারি কর্মচারি হাসপাতালে তাঁর নমুনা জমা দেওয়া হয়। পরে আরটি-পিসিআর টেস্টে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মঙ্গলবার (২১ জুন) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফয়সাল হাসান জানান, প্রতিমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে আছেন।

এর আগে গত ২৭ জানুয়ারি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ