spot_img
spot_img

পবিত্র হজ পালনে সৌদি যাচ্ছেন রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে শুক্রবার (২৩ জুন) সৌদি আরব যাবেন।

প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমে বলেন, রাষ্ট্রপতি শুক্রবার বিকেলে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।

তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং : বিজি ৩৩১) রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে।

সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) জেদ্দায় অবতরণ করবেন রাষ্ট্রপ্রতি। সেখানে তিনি আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন।

হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মাজার জিয়ারতের জন্য মদিনা যাবেন।

হজ ও জিয়ারত পালনে সৌদি আরবে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নম্বর : বিজি ৩৩৮) ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ