spot_img
spot_img

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ৩৬০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৩৬০ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও দু’জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন ভর্তি রোগীর ২৮২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৮ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে সর্বমোট এক হাজার ৩শ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার আট জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২৯২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচ হাজার ৯২৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চার হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে এক হাজার ৩০৩ জন হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ