spot_img
spot_img

সামনে অনেক বড় সংকট আসতে পারে : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, গত ১০ থেকে ১২ বছর ধরে বাংলাদেশ শান্তিপূর্ণ অবস্থায় আছে, বড় ধরনের কোনো সংকট হয়নি। তবে সামনে অনেক বড় সংকট আসতে পারে।

বুধবার (২১ জুন) ডিবি কম্পাউন্ডে আয়োজিত ডিবি-সিটিটিসির গ্র্যান্ড রোলকলে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আর তেমন কোনো সংকট এলে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশের স্বাধীনতার জন্য রাজারবাগের পবিত্র মাটি থেকে প্রথম বুলেট নিক্ষেপ করেছিল বাংলাদেশ পুলিশ। এ দেশে, সন্ত্রাসবাদ কখনো মাথাচাড়া দিতে পারেনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যেকোনো অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে। তবে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ