গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪৫৮ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪১ হাজার ৮৯৪ জন। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এতে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৬৪০টি। অ্যান্টিজেন টেস্টসহ ১ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৮ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২০ লাখ সাত হাজার ৭৪৮ জন সুস্থ হয়েছেন।











